Skip to main content

Baba Jahangir | Salat

 কোরান-এ সালাতের উল্লেখ : ৩

কোরান-এর ২ নম্বর সুরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে এবং তোমরা সবর (ধৈর্য) এবং সালাতের দ্বারা সাহায্য প্রার্থনা করো। (ওয়াসতায়িনু বিস সাবরে ওয়াস সালাতে) এবং নিশ্চয়ই উহা আল্লাহতে ভীতগণ ব্যতীত অন্যদের জন্য অবশ্যই বড় কঠিন (ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আনাল খাশেঈনা)।

ব্যাখ্যাঃ

এবার আমরা একই সুরার এই আয়াতের ব্যাখ্যায় সামান্য কিছু বলতে চাই। এখানে সাহায্য চাইতে বলা হয়েছে। সাহায্য চাওয়াকে আরবি ভাষায় ‘নাস্তাইন' বলা হয়। কাহার সাহায্য চাইতে বলা হয়েছে? বলা হয়েছে : মস্তানের সাহায্য চাও। আল্লাহ্র যতগুলো অধিকপ্রিয় নাম আছে তার মধ্যে অধম লিখকের মতে প্রথমটি হলো ‘কাহহার’, দ্বিতীয়টি হলো ‘জুলজালাল' এবং তৃতীয়টি হলো ‘মস্তান'। ইহারও একটু ব্যাখ্যার প্রয়োজন।

ধ্বংসের মাঝেই গড়ার স্বপ্নটি লুকিয়ে থাকে, কিন্তু আমার মনে হয় এই অর্থে ইহা ব্যবহার না করে প্রতি সেকেন্ডে কোটি কোটি ঘটনা টিয়ে উহাকে ধ্বংস করে দিয়ে যে নব-নবরূপে নিত্য চলমান গতিতে এগিয়ে চলছেন সেই চলার নামই জুলজালাল। তাই জুলজালালের পরেই কারামওয়ালা শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ প্রতি সেকেণ্ডে কোটি কোটি ঘটনার উদ্ভব ঘটিয়ে সেই মুহূর্তেই সেই কোটি কোটি ঘটনাগুলোকে ধ্বংস করে দিয়ে এই ধ্বংস আর গড়ার প্রতিটি মুহূর্তের চলমান গতি যিনি ঘটাচ্ছেন তিনি নিঃসন্দেহে কারামতওয়ালা তথা ইকরাম। তাই তিনি জুলজালালুহুল ইকরাম। প্রতিনিয়ত ধ্বংস, প্রতিনিয়ত গড়ার খেলাটি খেলে অসীম গতিতে অসীমভাবে ছুটে চলছেন সুবহান আল্লাহ! আল্লাহ জাল্লাশানাহুর এই রহস্যময় ব্যাখ্যাগুলো লিখতে গিয়ে চমকে যেতে হয়। এখানে মস্তানের সাহায্যটি চাওয়া হয়েছে। খান্নাসরূপী শয়তানের বন্ধনের বলয় হতে যারা মুক্তিপথের সাহায্যকারী তাঁরাই গুরু, তাঁরাই পীর, তাঁরাই মুরশিদ। এই সাহায্য, এই খান্নাসরূপী বন্ধনের বৃত্ত হতে মুক্তির আকাঙ্ক্ষায় যারা বিচলিত হয়ে পড়েন তাদেরকেই বলা হয় মুরিদ, ভক্ত ইত্যাদি। তাই সালাত- তা সেই সালাত ওয়াক্তিয়াই হোক আর দায়েমিই হোক- সেই সালাতের সঙ্গে আরেকটি কথা যুক্ত করে দেওয়া হয়েছে, সেই কথাটির নাম সবর তথা ধৈর্য। কারণ সত্যসাগরে অবগাহন করার প্রবল আকাঙ্ক্ষায় সালাতের মধ্যে তথা আল্লাহ্র সঙ্গে যোগাযোগ প্রচেষ্টার মধ্যে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। ধৈর্য বিহনে এই খান্নাসের বলয় হতে মুক্তিটি অসম্ভব। তাই এই সালাত প্রশিক্ষণের প্রচেষ্টায় যারা নিয়োজিত থাকেন তারা অবশ্যই বিনয়ী। আগুন যেমন কাঠ জ্বালিয়ে ফেলে দেয়, অহঙ্কার আর উদ্ধত আচরণ মানবীয় গুণগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয়। তাই বিনয়, আজিজি, নম্রতা যাদের মধ্যে নাই তাদের জন্য সুফিবাদ হারাম তথা খান্নাসের বলয় হতে মুক্তি পাবার সম্ভাবনাটি তাদের এই জনমে আর থাকে না।


⏹️কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার

🌺ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী 

Comments

Popular posts from this blog

বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা..

  বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা  সুফিবাদ প্রকাশনালয় হতে প্রকাশিত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী ও অন্যান্য  লিখকের বইগুলোর নামঃ   ১ ।মারেফতের গোপন কথা ২।মারেফতের গোপন আলাপ ৩।মারেফতের বানী ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার ১১।গান বাজনার দলিল ১২।ফকিরির আসল কথা ১৩।ফকিরির গোপন কথা ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য ১৮।মারেফতের গোপন আলোচনা ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী ২০.মারেফতের গোপনেরও গোপন কথা ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার   ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে ] ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] ২৩. আল্লাহ কোথায় থাকেন? ২৪....
Mystery of unknown |Baba Jahangir    অন্ধকারের রহস্য   আমি অন্ধকারকে দেখতে চেয়েছিলাম। অন্ধকার দেখা যায় না। অন্ধকার কেউ দেখতে পারে না। পারে তারাই যাদের একাগ্র ব্যাকুলতা থাকে। অন্ধকার জগতের আসল রূপ। আলাে ক্ষণিকের তরে। আলােতে রহস্য নাই। রহস্য অন্ধকারেই থাকে। যে বিষয়গুলাে বলা যায় না ইহা অন্ধকার। একদম বলা যায় না উহাই অন্ধকার। ঐ অন্ধকারের সন্ধান পায় অন্ধকার খোঁজার জীবনগুলাে। সব প্রাণীকুল একেরই ভিতর নাচানাচি করে।  একেরই বহুরূপ তুলে ধরে। অন্ধকারের প্রাচীরের সামনে দাঁড়িয়েছিলেন আইনস্টাইন , নিলস বাের , নিউটন , ম্যাক্স প্লংক , লুই পাস্তুর , রঞ্জন , বেয়ার্ড , ফ্লেমিং আরাে অনেক অনেকেই।   এই অন্ধকারের দেয়াল ভেঙ্গে অন্ধকারের গােপন রহস্যগুলাে যখন আলাের সামনে নিয়ে এলাে তখনই অন্ধকার ধরা পড়ে গেল। অন্ধকার থেকে গ্রাহাম বেল কান ধরে টেনে আনলেন টেলিগ্রাম আর টেলিফোন।  প্রিয়তমা স্ত্রী হ্যালােকে প্রথম ফোনে বলেছিলেন হ্যালাে। আলােতে বাস করা পৃথিবীর মানুষগুলাে ফোনে প্রথম উচ্চারণ করে হ্যালাে। প্রেয়সী হ্যালাে মনের অজান্তে সবার মনে অমর হয়ে রইল।  আবিষ্কার শব্দটির মান...
কোরান-এ সালাতের উল্লেখ : ৬ কোরান-এর ২ নম্বর সুরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে এবং যখন আমরা ঘরটিকে (কাবাকে) মানুষদের জন্য ঘাঁটি (মিলনকেন্দ্র) এবং নিরাপত্তার স্থানরূপে নির্বাচন করিলাম (ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসে ওয়া আমনান) এবং মাকামে ইব্রাহিমকে মুসাল্লা (সালাতের স্থান) রূপে গ্রহণ করিতে বলিলাম (ওয়াত্তাখেজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা) এবং আমরা ইব্রাহিম এবং ইসমাইল হইতে তওয়াফকারী এবং এতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরটিকে পবিত্র রাখার জন্য অঙ্গীকার গ্রহণ করিলাম (ওয়া আহেদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহেরা বাইতিয়া লিতায়েফিনা ওয়াল আকেফিনা ওয়ার রুক্‌কে ইসসুজুদে)। ব্যাখ্যা কোরান-এর এই আয়াতটি দিয়ে প্রথমেই একটি বিষয় প্রমাণিত করা যায় যে, দুনিয়ার সমস্ত সাহিত্যকর্ম একত্রিত করলেও এই আয়াতটির ভাষা ও শৈলীর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। উর্বর মস্তিষ্কের অধিকারীরা এবং দুনিয়ার বৈষয়িক জ্ঞানের অধিকারীরা আমার এইরূপ মন্তব্যে হয়তো মুচকি হেসে যা-তা একটা কিছু বলতে চাইবে এবং এ রকম কিছু একটা যে বলতে চাইবে ইহা বিদ্যাশিক্ষার কর্মফল হতেই অভিজ্ঞতাটি অর্জন করেছি। ভূত...