সুফি এবং সুফিবাদ-এর পরিচয়

BABAJAHANGIR-SUFISMBANGLA

মহানিরপেক্ষ আল্লাহর বাণী যেমন মহানিরপেক্ষ তেমনই আল্লাহর ধর্মটিও মহানিরপেক্ষ। মুসলমানের গৃহে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, বরং আল্লাহর দীনে আত্মসমর্পন করতে পারলেই হয় সত্যিকার মুসলমান। তাই আমরা দেখতে পাই এই ধরণীর বুকে এই রকম খাঁটি মুসলমান কমই পাওয়া যায়।
একজন মানুষ যখন আল্লাহর ধর্ম ইসলামে সম্পূর্ণরূপে তথা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে ফেলেন তথা চরম পর্যায়ে আল্লাহর মাঝে ডুবে ফানাফিল্লাহ হয়ে যান তখন সেই ফানাফিল্লাহর মানুষটির জিহ্বা আল্লাহর জিহ্বাতে পরিণত হয়। তখন সেই বান্দার জিহ্বা দিয়ে আল্লাহ্ কথা বলেন, সেই বান্দার কান দিয়ে আল্লাহ্ কথা শোনেন, সেই বান্দার চোখ দিয়ে আল্লাহ্ দেখেন, সেই বান্দার হাত দিয়ে আল্লাহ্ কাজ করেন। ‘সামাদ'-রূপী আল্লাহ্ যে রকম মহানিরপেক্ষ, সেই বান্দাটির মাঝেও মহানিরপেক্ষতার নিয়ামত ফুটে ওঠে। এঁরাই আল্লাহর ওলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ, মুনি, ঋষি, সেইন্ট, জিমনোসোফিস্ট ইত্যাদি। এঁদেরকেই সুফি বলা হয়, এঁরাই পরিপূর্ণ সার্বজনীন এবং মহানিরপেক্ষ। কারণ এঁরা আল্লাহর গুণে গুণান্বিত। এঁরা সবাই মুসলমান, কিন্তু তারচেয়েও বড় পরিচয় হলো এরা আল্লাহর ওলি। এই ওলিদেরকেই সুফি বলা হয় এবং এই ওলিদের কথাবার্তা, ধ্যানসাধনা, মোরাকাবা-মোশাহেদার পথে কেমন করে অগ্রসর হওয়া যায় সেই পথগুলোর নাম হলো সুফিবাদ। সুতরাং আদিতে সুফিবাদ, মাঝখানে সুফিবাদ, শেষে সুফিবাদ এবং মহাকালের সর্বাবস্থায় সুফিবাদ।
হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি তাঁর রচিত অমর গ্রন্থ 'এহিয়ায়ে উলুম উদ্দিন'-এ বলে গেছেন, সুফিবাদের পথে এগিয়ে যাওয়া বড়ই কষ্টকর। নিমেষে গাড়িবোমা বিস্ফোরণ করে আত্মাহুতি দেওয়া যতটুকু সহজ, নির্জনে একাকী একটি ঘর অথবা গুহাতে অথবা অন্য যে কোনো নির্জন স্থানে পনেরটি বছর ধ্যানসাধনা করাটি ঠিক ততটুকু কঠিন। তাই এক ওলি বলে গেছেন, 'জীবন দেওয়া যত সহজ, আল্লাহ্কে পাবার পথের সাধনাটি ঠিক ততটুকু কঠিন।'
-------- বাবা কালান্দার জাহাঙ্গীর।
https://youtu.be/z-5QilVNgDY
Comments
Post a Comment
JOY GURU.
Thank you for your valuable comment.