Skip to main content

বু আলী শাহ কলন্দরের কালাম.....


বাবা কালান্দার জাহাঙ্গীর
বু আলী শাহ কালান্দার













হজরত বাবা শরফুদ্দিন বু আলী শাহ কলন্দর পানিপথির ফারসি ভাষায় রচিত
দিওয়ান হতে সামান্য কিছু অংশ তুলে ধরলাম............

তুলে ধরলাম এ জন্যই যে এই বিশাল দিওয়ান-টির মূল ফারসি ভাষা, বাংলায় উচ্চারণ এবং অনুবাদ ও ব্যাখ্যা করতে গেলে বিরাট তথা চারগুণ বইটির আকার ধারণ করে এবং ইহা ছাপাতে গেলে অর্থের প্রয়োজন হয় এবং এই দিওয়ান-টি বাংলা ভাষায় অনুবাদ ও ব্যাখ্যা করে বই আকারে প্রকাশ করলে ওহাবিদের চিন্তাধারার ওপর একটি প্রচণ্ড আঘাত আসবে। তাই যারা সুফিবাদে বিশ্বাসী তথা ফকিরি লাইনের অনুসারী তাদের কাছে অনুরোধ করে গেলাম, তারা যদি আর্থিক সাহায্য এবং কোরবানির পশুর চামড়াটি বিক্রির টাকা দান করেন তা হলে আমরা একে একে দিওয়ান-এ আমির খসরু, দিওয়ান-এ শামসেত্তাব্রিজ, দিওয়ান-এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইত্যাদি মহামূল্যবান গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করে প্রচার করার আশা রাখি।

হাস্তে দার সিনায়ে মা জলু জানানায়ে মা
বুত পরস্তম দিল মাসাত সানাম খানায়ে মা।

আমার বুক আমার মাশুকের নূরে ভরপুর। বুত পরস্তম তথা আমি কেবলই পীরপূজা করি। কেননা আমার হৃদয়টি হলো, তথা অন্তরটি হলো, পীরপূজার সনমখানা। 

গুফতে উখানদা জানানে গারিয়া চুঁ কারদাম বদরশ
বু আলী হাস্তে মাগার আশিকে দিওয়ানায়ে মা।

যখন আমি মাশুকের দরজায় লুটিয়ে পড়লাম তখনই আমার মাশুক বললেন : ‘বু আলী আমারই প্রেমিক, আমারই দিওয়ানা। 

আযানে সারি কে বাহ্ মাহবুব দারম
খাবার না'বুদ কেরামান কাতিবিন রা।
মি নাগানজাদ বু আলী হারগিজ খোদা আন্দার খুদি
 তু হামি খোদাই বারি দার কাবায়ে বাজ আসনামোরা।

আমি ও আমার মাশুকের মাঝে যে গোপন রহস্য লুকিয়ে আছে উহা কেরামান কাতেবিনও জানে না। হে বু আলী, খোদাকে খুদির মাঝে কখনও সম্পূর্ণ ধরে রাখা যায় না, তাই তো খুদিকে পুনরায় কাবার দিকে নিয়ে যেতে চায়। 

কলন্দর বু আলী আজাদে গাশ্তাম
নাদানাম রুসমেও রাহ্ কুফুর দীনেরা।

ধর্ম ও কুফুরির মত ও পথের আমার আর কোনো দরকার নাই, যখন বু
আলী কলন্দর মুক্তি পেল।


অনুবাদঃ-          ইতিহাস নয় সুফিবাদের রহস্য 
                      বাবা কালান্দার জাহাঙ্গীর


>>>ডা:বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী রচিত বইসহ  সুফি দর্শনের উপর বাংলায় রচিত বইসমুহ নিম্নোক্ত ঠিকানায় পাওয়া যাচ্ছে...........

                              ঠিকানা:
                  সুফিবাদ প্রকাশনালয়
              প্রযত্নে:বে-ঈমান হোমিও হল
   ১০৮ নিউ এলিফ্যান্ট রোড(২য় তলা) ঢাকা-১২০৫
               মোবাইলঃ ০১৭১৭৬৩৬৩৫৩

        





Comments

Popular posts from this blog

বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা..

  বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা  সুফিবাদ প্রকাশনালয় হতে প্রকাশিত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী ও অন্যান্য  লিখকের বইগুলোর নামঃ   ১ ।মারেফতের গোপন কথা ২।মারেফতের গোপন আলাপ ৩।মারেফতের বানী ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার ১১।গান বাজনার দলিল ১২।ফকিরির আসল কথা ১৩।ফকিরির গোপন কথা ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য ১৮।মারেফতের গোপন আলোচনা ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী ২০.মারেফতের গোপনেরও গোপন কথা ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার   ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে ] ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] ২৩. আল্লাহ কোথায় থাকেন? ২৪....
Mystery of unknown |Baba Jahangir    অন্ধকারের রহস্য   আমি অন্ধকারকে দেখতে চেয়েছিলাম। অন্ধকার দেখা যায় না। অন্ধকার কেউ দেখতে পারে না। পারে তারাই যাদের একাগ্র ব্যাকুলতা থাকে। অন্ধকার জগতের আসল রূপ। আলাে ক্ষণিকের তরে। আলােতে রহস্য নাই। রহস্য অন্ধকারেই থাকে। যে বিষয়গুলাে বলা যায় না ইহা অন্ধকার। একদম বলা যায় না উহাই অন্ধকার। ঐ অন্ধকারের সন্ধান পায় অন্ধকার খোঁজার জীবনগুলাে। সব প্রাণীকুল একেরই ভিতর নাচানাচি করে।  একেরই বহুরূপ তুলে ধরে। অন্ধকারের প্রাচীরের সামনে দাঁড়িয়েছিলেন আইনস্টাইন , নিলস বাের , নিউটন , ম্যাক্স প্লংক , লুই পাস্তুর , রঞ্জন , বেয়ার্ড , ফ্লেমিং আরাে অনেক অনেকেই।   এই অন্ধকারের দেয়াল ভেঙ্গে অন্ধকারের গােপন রহস্যগুলাে যখন আলাের সামনে নিয়ে এলাে তখনই অন্ধকার ধরা পড়ে গেল। অন্ধকার থেকে গ্রাহাম বেল কান ধরে টেনে আনলেন টেলিগ্রাম আর টেলিফোন।  প্রিয়তমা স্ত্রী হ্যালােকে প্রথম ফোনে বলেছিলেন হ্যালাে। আলােতে বাস করা পৃথিবীর মানুষগুলাে ফোনে প্রথম উচ্চারণ করে হ্যালাে। প্রেয়সী হ্যালাে মনের অজান্তে সবার মনে অমর হয়ে রইল।  আবিষ্কার শব্দটির মান...
কোরান-এ সালাতের উল্লেখ : ৬ কোরান-এর ২ নম্বর সুরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে এবং যখন আমরা ঘরটিকে (কাবাকে) মানুষদের জন্য ঘাঁটি (মিলনকেন্দ্র) এবং নিরাপত্তার স্থানরূপে নির্বাচন করিলাম (ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসে ওয়া আমনান) এবং মাকামে ইব্রাহিমকে মুসাল্লা (সালাতের স্থান) রূপে গ্রহণ করিতে বলিলাম (ওয়াত্তাখেজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা) এবং আমরা ইব্রাহিম এবং ইসমাইল হইতে তওয়াফকারী এবং এতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরটিকে পবিত্র রাখার জন্য অঙ্গীকার গ্রহণ করিলাম (ওয়া আহেদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহেরা বাইতিয়া লিতায়েফিনা ওয়াল আকেফিনা ওয়ার রুক্‌কে ইসসুজুদে)। ব্যাখ্যা কোরান-এর এই আয়াতটি দিয়ে প্রথমেই একটি বিষয় প্রমাণিত করা যায় যে, দুনিয়ার সমস্ত সাহিত্যকর্ম একত্রিত করলেও এই আয়াতটির ভাষা ও শৈলীর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। উর্বর মস্তিষ্কের অধিকারীরা এবং দুনিয়ার বৈষয়িক জ্ঞানের অধিকারীরা আমার এইরূপ মন্তব্যে হয়তো মুচকি হেসে যা-তা একটা কিছু বলতে চাইবে এবং এ রকম কিছু একটা যে বলতে চাইবে ইহা বিদ্যাশিক্ষার কর্মফল হতেই অভিজ্ঞতাটি অর্জন করেছি। ভূত...