Skip to main content

ইসলামের সাম্যগান

মারেফতের গোপন কথা II ডা. বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী II সুফিবাদ প্রকাশনালয়

ইসলামের সাম্যগান

ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই, সাম্য-ভ্রাতৃত্বের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করার পথে দ্রুত তালে এগিয়ে গেলেও চরম আঘাত খেল হজরত মুয়াবিয়ার (রা.) কাছে। অনেকেই হজরত মুয়াবিয়া (রা.)-কে বর্ণচোরা মুনাফেক বলে অভিহিত করেন। যে বায়তুল মালের উপর জনসাধারণের সমান অধিকারকে মেনে নেওয়া হতো, সেই পবিত্র বায়তুল মালের আমানতকে হজরত মুয়াবিয়া (রা.) নিজের ব্যক্তিগত সম্পদ বলে ঘোষণা করতেও বিন্দুমাত্র লজ্জা অনুভব করেন নি। হজরত মুয়াবিয়া (রা.) ধর্মের বাহ্যিক আচার-অনুষ্ঠানের প্রতি অতিমাত্রায় জনতার কাছে গুরুত্ব প্রদানের জন্য নিয়োজিত করলেন বেতনভুক্ত কিছুসংখ্যক আলেমদেরকে, যারা ইহাকে নৈতিকতা-বিরোধী কাজ বলে ঘৃণা প্রদর্শন করলেন এবং বহু ক্ষেত্রে বিপ্লব শুরু করার প্রস্তুতি নিতেছিলেন তাদেরকে নির্মমভাবে দমন করা হলো। আর নিযুক্ত করা হলো বেতনভুখ গুপ্তচর। এদের মাধ্যমে রাজ্যের আনাচে-কানাচে কোথাও যদি বিপ্লব দানা বাঁধার লক্ষণসমূহ প্রকাশ পেত তবে সেই সমস্ত সন্দেহসূচক বিপ্লবীদেরকে নির্মমভাবে করা হতো হত্যা। প্রয়োজন হলে ভোজের দাওয়াত দিয়ে ঘরের ভেতর এনে মেরে ফেলা হতো। হজরত মুয়াবিয়া (রা.) সাম্য আর ভ্রাতৃত্বের ফেলে রাখা বাস্তব আদর্শের বুকে বসিয়ে দিলেন ডেগার। কিন্তু আফসোস! কত যুগ পেরিয়ে গেল, কিন্তু সেই আদর্শ আর মাথা তুলে দাঁড়াতে পারলো না।

ইসলামের আদর্শ প্রতিষ্ঠার তরে যখন হজরত মোহাম্মদ (আ.)-এর নয়নের মণি ইমাম হোসায়েন এগিয়ে এসেছিলেন তখন হজরত মুয়াবিয়ার (রা.) সেই পেশাদারী তিন শত তথাকথিত আলেমর তাঁকে ‘কাফের এবং বাগি’ ফতোয়া দিতেও বিবেকে বাধে নি। তাই তো হজরত মোহাম্মদ (আ.) বিশ্বের মানবকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ‘এমন দিন আসবে যখন আলেমদের স্বভাব জমিনের উপর সবচাইতে নিকৃষ্ট হবে।’

‘মসজিদ ঘরে ধনী-গরিব সমান আর খাবার সানকিতে একজন পোলাও-কোরমা আর একজন দু’মুঠো বাসি ভাত’এটাই কি হজরত মোহাম্মদ (আ.)-এর সেই সাম্যগান, যে সাম্যগানে অবগাহন করে খলিফা ওমর ফারুক নিজে যতটুকু উটের পিঠে বসে জেরুজালেম গিয়েছিলেন ততটুকু তার চাকরকেও বসিয়ে নিয়েছেন? এটাই কি হজরত মোহাম্মদ (আ.)- এর সেই সাম্যগান, যে গানের সুরে মাতোয়ারা হয়ে হজরত আবু বকর বন্ধুর দেওয়া মধু-মিশ্রিত পানি পান করার পর গলায় আঙুল ঢুকিয়ে বমি করে ফেলে দিয়ে বলেছিলেন, ‘কী জবাব দেব যদি আবু বকরকে প্রশ্ন করা হয়, লক্ষ লক্ষ জনতা কি সেদিন সে বেলায় তৃপ্তির সাথে পানি পান করতে পেরেছিল? সে খবর কি তুমি নিয়েছিলে? তবে কোন অধিকারে পানির সঙ্গে মধু মিশিয়ে পান করেছো?’ এটাই কি হজরত মোহাম্মদ (আ.)-এর সেই সাম্যগান, যে গানে মুগ্ধ হয়ে মাওলা আলি বলেছিলেন, ‘যেদিন প্রতিটি মানুষের এ রকম প্রাসাদে থাকার ব্যবস্থা করতে পারবো সেদিনই এই প্রাসাদে থাকার প্রশ্ন বিবেচনা করা হবে?’ 

যে ধন-সম্পদের দাম একটি মাছির একটি ডানার সমানও নয় বলে আল্লাহ আমাদেরকে বার বার জানিয়ে দিলেন, যে ধন-সম্পদের দাম একটি মরা-পচা-দুর্গন্ধযুক্ত ছাগলের বাচ্চার চেয়েও মূল্যহীন বলে হজরত মোহাম্মদ (আ.) আমাদেরকে বহুবার বহু রকমে উপদেশের পর উপদেশ দিয়ে গেলেন আর সেই ধন-সম্পদ নিজের অধিকারে রেখে কী করে যে আমরা আল্লাহ এবং নবির আদর্শে বিশ্বাসী বলে জাহির করি সেটা ভাবতেও মন লজ্জা ও ঘৃণায় ভরে ওঠে।

মারেফতের গোপন কথা
ডা. বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী


>>>ডা:বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী রচিত বইসহ  সুফি দর্শনের উপর বাংলায় রচিত বইসমুহ নিম্নোক্ত ঠিকানায় পাওয়া যাচ্ছে...........


                              ঠিকানা:
                  সুফিবাদ প্রকাশনালয়
              প্রযত্নে:বে-ঈমান হোমিও হল
   ১০৮ নিউ এলিফ্যান্ট রোড(২য় তলা) ঢাকা-১২০৫
               মোবাইলঃ ০১৭১৭৬৩৬৩৫৩

Comments

Popular posts from this blog

বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা..

  বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা  সুফিবাদ প্রকাশনালয় হতে প্রকাশিত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী ও অন্যান্য  লিখকের বইগুলোর নামঃ   ১ ।মারেফতের গোপন কথা ২।মারেফতের গোপন আলাপ ৩।মারেফতের বানী ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার ১১।গান বাজনার দলিল ১২।ফকিরির আসল কথা ১৩।ফকিরির গোপন কথা ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য ১৮।মারেফতের গোপন আলোচনা ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী ২০.মারেফতের গোপনেরও গোপন কথা ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার   ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে ] ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] ২৩. আল্লাহ কোথায় থাকেন? ২৪....
Mystery of unknown |Baba Jahangir    অন্ধকারের রহস্য   আমি অন্ধকারকে দেখতে চেয়েছিলাম। অন্ধকার দেখা যায় না। অন্ধকার কেউ দেখতে পারে না। পারে তারাই যাদের একাগ্র ব্যাকুলতা থাকে। অন্ধকার জগতের আসল রূপ। আলাে ক্ষণিকের তরে। আলােতে রহস্য নাই। রহস্য অন্ধকারেই থাকে। যে বিষয়গুলাে বলা যায় না ইহা অন্ধকার। একদম বলা যায় না উহাই অন্ধকার। ঐ অন্ধকারের সন্ধান পায় অন্ধকার খোঁজার জীবনগুলাে। সব প্রাণীকুল একেরই ভিতর নাচানাচি করে।  একেরই বহুরূপ তুলে ধরে। অন্ধকারের প্রাচীরের সামনে দাঁড়িয়েছিলেন আইনস্টাইন , নিলস বাের , নিউটন , ম্যাক্স প্লংক , লুই পাস্তুর , রঞ্জন , বেয়ার্ড , ফ্লেমিং আরাে অনেক অনেকেই।   এই অন্ধকারের দেয়াল ভেঙ্গে অন্ধকারের গােপন রহস্যগুলাে যখন আলাের সামনে নিয়ে এলাে তখনই অন্ধকার ধরা পড়ে গেল। অন্ধকার থেকে গ্রাহাম বেল কান ধরে টেনে আনলেন টেলিগ্রাম আর টেলিফোন।  প্রিয়তমা স্ত্রী হ্যালােকে প্রথম ফোনে বলেছিলেন হ্যালাে। আলােতে বাস করা পৃথিবীর মানুষগুলাে ফোনে প্রথম উচ্চারণ করে হ্যালাে। প্রেয়সী হ্যালাে মনের অজান্তে সবার মনে অমর হয়ে রইল।  আবিষ্কার শব্দটির মান...
কোরান-এ সালাতের উল্লেখ : ৬ কোরান-এর ২ নম্বর সুরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে এবং যখন আমরা ঘরটিকে (কাবাকে) মানুষদের জন্য ঘাঁটি (মিলনকেন্দ্র) এবং নিরাপত্তার স্থানরূপে নির্বাচন করিলাম (ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসে ওয়া আমনান) এবং মাকামে ইব্রাহিমকে মুসাল্লা (সালাতের স্থান) রূপে গ্রহণ করিতে বলিলাম (ওয়াত্তাখেজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা) এবং আমরা ইব্রাহিম এবং ইসমাইল হইতে তওয়াফকারী এবং এতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরটিকে পবিত্র রাখার জন্য অঙ্গীকার গ্রহণ করিলাম (ওয়া আহেদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহেরা বাইতিয়া লিতায়েফিনা ওয়াল আকেফিনা ওয়ার রুক্‌কে ইসসুজুদে)। ব্যাখ্যা কোরান-এর এই আয়াতটি দিয়ে প্রথমেই একটি বিষয় প্রমাণিত করা যায় যে, দুনিয়ার সমস্ত সাহিত্যকর্ম একত্রিত করলেও এই আয়াতটির ভাষা ও শৈলীর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। উর্বর মস্তিষ্কের অধিকারীরা এবং দুনিয়ার বৈষয়িক জ্ঞানের অধিকারীরা আমার এইরূপ মন্তব্যে হয়তো মুচকি হেসে যা-তা একটা কিছু বলতে চাইবে এবং এ রকম কিছু একটা যে বলতে চাইবে ইহা বিদ্যাশিক্ষার কর্মফল হতেই অভিজ্ঞতাটি অর্জন করেছি। ভূত...