Skip to main content

Valuable quotes of BABA JAHANGIR

 




Valuable quotes of BABA JAHANGIR

কালেমার রহস্যঃ যা কোনদিনও কেউ বলেনি আপনাকেঃ-

প্রতিটি মানুষের মনের মধ্যে কত রকম যে আশার মূর্তি ভেসে আছে সেইগুলোকেই 'ইলাহ্' বলা হয় তথা মনের কর্তা বলা হয়। এই ইলাহ্গুলোকে ধ্যানসাধনা, মোরাকাবা-মোশাহেদার মাধ্যমে তাড়িয়ে দিলে তথা খান্নাসকে তাড়িয়ে দিলে আপন স্বরূপে আল্লাহ্ অন্তরটিকে তথা নফসটিকে গ্রাস করে ফেলেন। তখনই এক ইলাহ্ প্রতিষ্ঠিত হয়। উহাকেই ইল্লাল্লাহ্ বলা হয়।

চেঁরাগে জান শরীফ ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

যেন ইতিহাস হতে বিরাট শিক্ষা গ্রহণ করি। আর সেই শিক্ষাটি হলাে : বিরাট শিক্ষা গ্রহণ করি না। নফস আর খান্নাসের দ্বান্দ্বিক দর্শনের ফলশ্রুতিতে মেকি দর্শনটি দাঁড়িয়ে যায়। এই মেকি দর্শনের পুকুরে জাল ফেলে মাছ পাওয়া যায় না, পাওয়া যায় কতগুলাে নীতিশাস্ত্রের মাথার খুলি। কারণ নীতিশাস্ত্র প্রচণ্ডভাবে ঘৃণা করে প্রেমশাস্ত্রকে। যেমন গ্রেহাউন্ড কুকুরগুলাে ঘৃণা করে চিতা বাঘগুলােকে। নীতিশাস্ত্র ওয়ায়েস করনির দাঁত ভাঙ্গার প্রেমটিকে মেনে নেয় না। দুই দিন তিন রাত্রি খেয়ে থাকা উইসাল রােজাকে মেনে নেওয়া বড়ই কষ্টকর হয়ে দাঁড়ায়। চাবুকের আঘাতে পিঠ ফেটে রক্ত বাহির হবার প্রচণ্ড যন্ত্রণায়ও মাশুক মহানবির নামটি বেলাল ভুলে যেতে পারেন নাই। নীতিশাস্ত্র এই প্রেমশাস্ত্রকে দেখে অভিভূত হয়। মূঢ় চাহনীতে দীর্ঘনিশ্বাস ফেলে ভাষা ভুলে যায়।

চেঁরাগে জান শরীফ ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

লোভ : সদাসর্বদা সালাতের মধ্যে বাস করাই মুসল্লির লক্ষণ। কাজ করাটা দোষের বিষয় নয়। কাজ করাটা বাঁধন নয়, বরং এবাদতের অংশ। লোভ মনকে আচ্ছন্ন করে ফেললেই কর্ম বাঁধন হয়। উৎসাহ এবং লোভ এক বিষয় নয়। সুতরাং কর্ম বাঁধন নয় বরং লোভের কামনাটাই বাঁধন। কোনটাকে উৎসাহ বলা হবে, আর কোনটাকে লোভ বলা হবে সেটা ব্যক্তির নিয়তের উপর সম্পূর্ণ নির্ভর করে। তাই আল্লাহ্ কেবল মানুষের নিয়তটাকেই সবচেয়ে বেশী গুরুত্ব দেন। কারণ ধন উপার্জন করা এক কথা আর ধনের প্রতি লোভ অন্য কথা। তাই বিষয় ব্যক্তিকেন্দ্রিক। লোভ আছে কি নেই, এটা নিজের বিচার নিজেকে করতে হবে। উপরের চালচলন দিয়ে মাপতে গেলে অনেক সময় ভুল হয়।

চেঁরাগে জান শরীফ
ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

সত্য আপেক্ষিক , মিথ্যাও আপেক্ষিক । বাস্তবও আপেক্ষিক , কল্পনাও আপেক্ষিক। প্রেম আপেক্ষিক। ভালো আপেক্ষিক, মন্দ আপেক্ষিক । অনেক কিছুই এভাবে আপেক্ষিকতার মধ্যে ঘূর্ণায়মান। নেপাল দেশটি সত্য । বাস্তব। কিন্তু এককোটি বছর আগে নেপালটি ছিল এক বিশাল সাগর। সেই সাগরের নাম টেথাস ওশেন। টেথাস ওশেন সত্য। বাস্তব। তখন নেপাল ছিল মিথ্যা। অবাস্তব । একটা দেশই তখন একটি বিশাল সাগর ছিল। তাহলে কি বলতে পারি না যে, অনেক কিছুই বাস্তব এবং অবাস্তবের মধ্যে আপেক্ষিকতার চাকায় ঘুরছে? তবে কি চার্লস ডারউইনের বিবর্তন বাদকে অবাস্তব বলব? মিথ্যা বলব? পাঠকদের কাছেই এর মতামতটি ছেড়ে দিলাম !

চেঁরাগে জান শরীফ
ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী


You sent Today at 11:39 PM


Comments

Popular posts from this blog

বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা..

  বাবা জাহাঙ্গীর এর বইয়ের তালিকা  সুফিবাদ প্রকাশনালয় হতে প্রকাশিত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী ও অন্যান্য  লিখকের বইগুলোর নামঃ   ১ ।মারেফতের গোপন কথা ২।মারেফতের গোপন আলাপ ৩।মারেফতের বানী ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার ১১।গান বাজনার দলিল ১২।ফকিরির আসল কথা ১৩।ফকিরির গোপন কথা ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য ১৮।মারেফতের গোপন আলোচনা ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী ২০.মারেফতের গোপনেরও গোপন কথা ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার   ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে ] ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] ২৩. আল্লাহ কোথায় থাকেন? ২৪....
Mystery of unknown |Baba Jahangir    অন্ধকারের রহস্য   আমি অন্ধকারকে দেখতে চেয়েছিলাম। অন্ধকার দেখা যায় না। অন্ধকার কেউ দেখতে পারে না। পারে তারাই যাদের একাগ্র ব্যাকুলতা থাকে। অন্ধকার জগতের আসল রূপ। আলাে ক্ষণিকের তরে। আলােতে রহস্য নাই। রহস্য অন্ধকারেই থাকে। যে বিষয়গুলাে বলা যায় না ইহা অন্ধকার। একদম বলা যায় না উহাই অন্ধকার। ঐ অন্ধকারের সন্ধান পায় অন্ধকার খোঁজার জীবনগুলাে। সব প্রাণীকুল একেরই ভিতর নাচানাচি করে।  একেরই বহুরূপ তুলে ধরে। অন্ধকারের প্রাচীরের সামনে দাঁড়িয়েছিলেন আইনস্টাইন , নিলস বাের , নিউটন , ম্যাক্স প্লংক , লুই পাস্তুর , রঞ্জন , বেয়ার্ড , ফ্লেমিং আরাে অনেক অনেকেই।   এই অন্ধকারের দেয়াল ভেঙ্গে অন্ধকারের গােপন রহস্যগুলাে যখন আলাের সামনে নিয়ে এলাে তখনই অন্ধকার ধরা পড়ে গেল। অন্ধকার থেকে গ্রাহাম বেল কান ধরে টেনে আনলেন টেলিগ্রাম আর টেলিফোন।  প্রিয়তমা স্ত্রী হ্যালােকে প্রথম ফোনে বলেছিলেন হ্যালাে। আলােতে বাস করা পৃথিবীর মানুষগুলাে ফোনে প্রথম উচ্চারণ করে হ্যালাে। প্রেয়সী হ্যালাে মনের অজান্তে সবার মনে অমর হয়ে রইল।  আবিষ্কার শব্দটির মান...
কোরান-এ সালাতের উল্লেখ : ৬ কোরান-এর ২ নম্বর সুরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে এবং যখন আমরা ঘরটিকে (কাবাকে) মানুষদের জন্য ঘাঁটি (মিলনকেন্দ্র) এবং নিরাপত্তার স্থানরূপে নির্বাচন করিলাম (ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসে ওয়া আমনান) এবং মাকামে ইব্রাহিমকে মুসাল্লা (সালাতের স্থান) রূপে গ্রহণ করিতে বলিলাম (ওয়াত্তাখেজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা) এবং আমরা ইব্রাহিম এবং ইসমাইল হইতে তওয়াফকারী এবং এতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরটিকে পবিত্র রাখার জন্য অঙ্গীকার গ্রহণ করিলাম (ওয়া আহেদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহেরা বাইতিয়া লিতায়েফিনা ওয়াল আকেফিনা ওয়ার রুক্‌কে ইসসুজুদে)। ব্যাখ্যা কোরান-এর এই আয়াতটি দিয়ে প্রথমেই একটি বিষয় প্রমাণিত করা যায় যে, দুনিয়ার সমস্ত সাহিত্যকর্ম একত্রিত করলেও এই আয়াতটির ভাষা ও শৈলীর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। উর্বর মস্তিষ্কের অধিকারীরা এবং দুনিয়ার বৈষয়িক জ্ঞানের অধিকারীরা আমার এইরূপ মন্তব্যে হয়তো মুচকি হেসে যা-তা একটা কিছু বলতে চাইবে এবং এ রকম কিছু একটা যে বলতে চাইবে ইহা বিদ্যাশিক্ষার কর্মফল হতেই অভিজ্ঞতাটি অর্জন করেছি। ভূত...